আল-হেরা আধুনিক নূরানী হিফজ মাদ্রাসা একটি শিক্ষাপ্রতিষ্ঠান যা পবিত্র কোরআন, সুন্নাহ, এবং আধুনিক বিষয়াবলীর সমন্বিত শিক্ষা প্রদানের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে শিক্ষার্থীদেরকে ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করা হয়। এই প্রতিষ্ঠাতা দের মধ্যে অন্যতম হলেন, হাফেজ, মাওলানা, মুফতি, ইমরান হোসাইন আমিন এবং এর কার্যক্রম আল-হেরা আধুনিক শিক্ষা পরিবার এর অধীনে পরিচালিত হয়। যেখানে শিক্ষার্থীদের নৈতিক ও জাগতিক জ্ঞানার্জনের ওপর জোর দেওয়া হয়, যাতে তারা দেশ ও জাতির জন্য মূল্যবান সম্পদে পরিণত হতে পারে। আল হেরা শিক্ষা পরিবার নামে পরিচিত এই প্রতিষ্ঠানটি বিভিন্নভাবে সমাজে কাজ করে যাচ্ছে।
প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও লক্ষ্য :
*"তোমার প্রতিপালকের নামে পড়, যিনি তোমাকে সৃষ্টি করেছেন"(সূরা আলাক)
এই আয়াতের নির্দেশনা অনুসরণ করে -আল-হেরা আধুনিক শিক্ষা পরিবার পরিচালিত হয় ।
*এর মূল লক্ষ্য হলো কুরআন ও বিজ্ঞানের আলোকে শিক্ষার্থীদের আলোকিত করা, যাতে তারা বাস্তব জীবনে এর প্রতিফলন ঘটাতে পারে।
শিক্ষাদান পদ্ধতি
*এটি কোরআন,সুন্নাহ এবং আধুনিক বিষয়াবলির একটি সমন্বিত শিক্ষা প্রদান করে।
*শুধু শিক্ষার্থীদের জ্ঞান অর্জন নয়, সেই জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
পরিচালনা ও নেতৃত্ব
*আল-হেরা আধুনিক নূরানী হেফজ মাদ্রাসার, সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক এবং আল-হেরা আধুনিক শিক্ষা পরিবার এর পিছনে রয়েছে
অন্যান্য বৈশিষ্ট্য
*এই প্রতিষ্ঠানটি <<< আবাসিক, অনাবাসিক, ডে কেয়ার, নূরানী, নাজেরা, হিফজ বিভাগ,ও প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পরিচালনা করে। যা শিক্ষার্থীদের দ্বীন শিক্ষার পাশাপাশি অন্যান্য বিষয়ও পারদর্শী করে তোলে।
সারসংক্ষেপ : আল-হেরা আধুনিক নূরানী হিফজ মাদ্রাসা একটি আধুনিক ও ইসলামি শিক্ষা ব্যবস্থা সমন্বিত প্রতিষ্ঠান, যা শিক্ষার্থীদের নৈতিকতা ও আধুনিক জ্ঞান উভয় ক্ষেত্রেই দক্ষ করে তোলার মাধ্যমে তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।