প্রধান শিক্ষকের বাণী
Post Image

দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটে  দ্বীনি, আমলী,আধুনিক শিক্ষার বাস্তবায়ন সাধন করে ইসলামী তাহজীবের আলোকে "আল-হেরা আধুনিক নূরানী হিফজ মাদ্রাসা"গড়ে তোলা হয়েছে। এটি একটি বাস্তবমুখী শিশু শিক্ষা প্রতিষ্ঠান । বর্তমান প্রচলিত শিক্ষা ব্যবস্থায় একজন ছাত্র হিফজ শেষ করে পুনরায় পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করতে হয়। এই অবস্থায় বয়স সমস্যার কারণে অনেক ছাত্র আর পড়াশোনা করতে আগ্রহী হয় না। যার ফলে জাতির একটি অংশ উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে । গতানুগতিক এই ব্যবস্থার পরিবর্তে আমরা আমাদের নিজস্ব আধুনিক ও ব্যতিক্রম পদ্ধতিতে পাঠদান ব্যবস্থা চালু করেছি । যার মাধ্যমে একজন ছাত্র তার বয়স ১০ থেকে ১১ বছরের মধ্যে হেফজুল কোরআন শেষ করার পাশাপাশি পঞ্চম শ্রেণী শেষ করে দেশের  যেকোন শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে পারবে। আমরা আমাদের এ প্রচেষ্টার মাধ্যমে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে সামাজিক অবক্ষয় ও নৈতিক বিপর্যয় থেকে মুসলিম উম্মাহর ভবিষ্যৎ বংশধরদের রক্ষা করতে আরো বেশি সজাগ দৃষ্টি রাখতে পারবো।ইনশাআল্লাহ। 

সংক্ষিপ্ত পরিসংখ্যান
বিবরণ সংখ্যা
শিক্ষক-শিক্ষিকা - ৭জন
নন এমপিওভুক্ত শিক্ষক-শিক্ষিকা - ৭জন
৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী - ১জন
ছাত্র-ছাত্রী - ৮৬জন
নোটিশ বোর্ড
ফেসবুকে আমরা