সভাপতির বাণী
Post Image

"পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন " (সূরা আলাক- ০১)

সম্মানিত অভিভাবক/ অভিভাবিকা বৃন্দ, আসসালামু আলাইকুম, মহান আল্লাহ তায়ালার উপরোক্ত নির্দেশনারপ্রতি লক্ষ্য রেখে  প্রতি লক্ষ্য রেখে, কোরআনুল কারীমকে অনুধাবন করার মাধ্যমে জ্ঞান -বিজ্ঞানের প্রতিটি শাখায় মানুষকে তার বাস্তব প্রতিফলন ঘটাতে হবে। তারই ফলশ্রুতিতে দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশা-পাশি দ্বীনি,আমলী ও আধুনিক শিক্ষার বাস্তব সমন্বয় সাধন করে   ইসলামী তাহজিব -তামাদ্দুনের আলোকে   আল-হেরা আধুনিক নূরানি হেফজ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে।এটি একটি বাস্তবমুখী আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান যেখানে কোরআন ও সুন্নাহ ভিত্তিক নৈতিক শিক্ষা তথা হেফজ ও জেনারেলের শিক্ষার সমন্বয়ে পাঠদান ব্যবস্থা চালু রয়েছে। যা আমাদের নিজস্ব আধুনিক কারিকুলাম ও ব্যতিক্রমধর্মী  পাঠদান পদ্ধতি। যে কারিকুলাম এর মাধ্যমে একজন শিক্ষার্থী ৫ম শ্রেণীর মধ্যে কুরআনুল কারীম হেফজ সম্পন্ন করে অত্র প্রতিষ্ঠানে  ৬ষ্ট  শ্রেণীতে ভর্তি হয়ে পর্যায়ক্রমে   দাখিল আলিম পর্যন্ত  শিক্ষা   গ্রহণ শেষে দেশ-বিদেশে যে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। একজন দক্ষ আলিম হওয়ার পাশাপাশি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, উদ্যোক্তা ও সংগঠক হতে পারবে  ইনশাআল্লাহ। ইলমে ওহীর আলোতে আলোকিত হয়ে,  দুনিয়ায় ও আখেরাতে সার্বিক কল্যাণ লাভে  দীপ্ত প্রত্যয়ের শপথ নিয়ে  সামাজিক অবক্ষয় ও নৈতিক বিপর্যয় থেকে নিজেকে রক্ষা করে  এবং মুসলিম উম্মাহর ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে আরও বেশি সজাগ দৃষ্টি রাখতে পারবে । প্রতিটি শিক্ষার্থীকে সুন্নতি আদর্শের ধারক,  সৎ,দক্ষ ও দেশপ্রেমিক যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে আপনাদের দোয়া  মহান আল্লাহ তা'য়ালার তাওফিক কামনা করছি। আমিন। 

সংক্ষিপ্ত পরিসংখ্যান
বিবরণ সংখ্যা
শিক্ষক-শিক্ষিকা - ৭জন
নন এমপিওভুক্ত শিক্ষক-শিক্ষিকা - ৭জন
৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী - ১জন
ছাত্র-ছাত্রী - ৮৬জন
নোটিশ বোর্ড
ফেসবুকে আমরা